বিভিন্ন স্থানে পোনা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার জাতীয় মর‌্যাস্য সপ্তাহ-২০১০ শুরু হয়েছে। এ উপলক্ষে মর‌্যাস্য মেলা, পুকুরে মাছের পোনা ছাড়া, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মর‌্যাস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিল্লুর রহমান। জেলা মর‌্যাস্য কর্মকর্তা শাহ ইমাম জাফরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রফিক, ভাইস চেয়ারম্যান দৌলতন জাহান প্রমুখ।পঞ্চগড়: সকালে মুক্তিযোদ্ধা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। জেলা মর‌্যাস্য কর্মকর্তা মির্জা আবদুল লতিফের সভাপতিত্বে জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম ও পৌর কাউন্সিলর আবদুল কাদের বক্তৃতা করেন। মর‌্যাস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে দেশীয় মাছের দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়। সুনামগঞ্জ: শোভাযাত্রা শেষে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম ডি আল আমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা মর‌্যাস্য কর্মকর্তা সুলতান আহমদ, সাহাদার‌্যা হোসেন প্রমুখ।