বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার, বরগুনার আমতলী, শেরপুর, ঠাকুরগাঁও সদর ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার শ্রমিকসহ সাতজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মানিকগঞ্জ: আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে সাভারের আশুলিয়া থানার বগাবাড়ী এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হিউম্যান হলারের সংঘর্ষে এক পোশাকশ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলার বাসিন্দা এবং আশুলিয়ার জিবি অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক সুইটি আক্তার (২২) ও আশুলিয়ার বগাবাড়ী বাজারের কাঁচামালের ব্যবসায়ী আবুল বাশার (২৩)। নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।আমতলী (বরগুনা): আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা এলাকায় গতকাল শ্যালো ইঞ্জিনচালিত টমটমের চাপায় কুলসুম বেগম (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার মানিকঝুরি গ্রামে।শেরপুর: শেরপুর-জামালপুর ফিডার রোডের ব্রহ্মপুত্র সেতুর সংযোগ সড়কের কুলুরচর এলাকায় মঙ্গলবার ট্রাকচাপায় আয়নাল হক (৭) নামের এক শিশু নিহত হয়েছে।ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের মথুরাপুর গ্রামের আবদুল কাদের পেট্রলপাম্পের কাছে মঙ্গলবার একটি ট্রাক্টর একটি যাত্রীবাহী রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাযাত্রী শহিদুল ইসলাম নিহত হন। তাঁর বাড়ি সদর উপজেলার ছিট রহিমানপুর গ্রামে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার জুংলিপুর গ্রামের পাশে একটি লরি উজ্জ্বল হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উজ্জ্বলের বাড়ি উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি গ্রামে।