বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রোববার গোপালগঞ্জ, সাতক্ষীরা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:গোপালগঞ্জ: পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। নেতারা সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি মোহাম্মদ আলী খান উপস্থিত ছিলেন। সাতক্ষীরা: বেলা ১১টায় শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মহিদ খান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক আবদুস সালাম, সাবেক সাংসদ মুনসুর আহম্মেদ প্রমুখ।পটুয়াখালী: সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্যের দায়িত্বে নিয়োজিত আলী আজগর ভূঁইয়া।