বিভিন্ন স্থানে বাড়ি, দোকান ও স্পিডবোটে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মনগাজী বাজারের নয়টি দোকানে ও চট্টগ্রামের পটিয়ায় চার বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। একই রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাওরাকান্দি-মাওয়া নৌরুটে একটি স্পিডবোটের ছয় যাত্রীর সর্বস্ব লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।ফেনী ও সোনাগাজী: মনগাজী বাজারের ব্যবসায়ী সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত বাজারে হানা দেয়। তারা একে একে নয়টি দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ প্রায় দুই লাখ টাকা এবং মালামাল লুট করে নিয়ে যায়। শিবচর (মাদারীপুর): কাওরাকান্দি-মাওয়া নৌরুটে ডাকাতের কবলে পড়া জামান, চান মিয়া, বিল্লাল হোসেন জানান, তাঁরাসহ ১০ জন সন্ধ্যা পৌনে সাতটার দিকে রিপন-২ নামের একটি স্পিডবোটে করে কাওরাকান্দি ঘাটের উদ্দেশে রওনা দেন। স্পিডবোটটি পদ্মা নদীর শিবচর কাঁঠালবাড়ি কাওলীপাড়া নামক স্থানের কাছাকাছি পৌঁছালে চালক গতি কমিয়ে দেন। এ সময় যাত্রী সেজে স্পিডবোটে ওঠা চার ডাকাত অস্ত্রের মুখে ছয় যাত্রীর কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট লুটে নেয়। পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ার জিরি ইউনিয়নের পশ্চিম মালিয়ারা গ্রামে পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক এবং আবদুস ছত্তার, আবদুস ছালাম ও খোরশেদ আলমের বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটায় একদল ডাকাত ওই চার বাড়িতে দরজা ভেঙে ঢুকে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।