বিভিন্ন স্থানে বিক্ষোভ পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ তুলে এবং এর প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মৌলভীবাজারে গাড়ি ভাঙচুর করা হয়েছে। সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে।মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের কোর্ট রোডে গতকাল কয়েকজন যুবক চারটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শহীদুর রহমান নামে ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও গাড়িচালকদের সূত্র জানায়, বেলা একটার দিকে বিএনপির একটি মিছিল মৌলভীবাজার শহরের কোর্ট রোড এলাকা অতিক্রম করে। মিছিল চলে যাওয়ার পর হঠাৎ কয়েকজন যুবক কোর্ট রোডে মাইক্রোবাস স্ট্যান্ডে একটি মাইক্রোবাস, একটি কার, একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের কাচ ভাঙচুর করে। ত্রিশাল: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে অবরোধ সৃষ্টি করেন বিএনপির নেতা-কর্মীরা। পুলিশ নেতা-কর্মীদের সেখান থেকে সরিয়ে দিলে তাঁরা ত্রিশাল সদরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন। কিন্তু পুলিশের মারমুখী অবস্থানের কারণে মিছিলটি পণ্ড হয়ে যায়।সুনামগঞ্জ: শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করে। শহরের স্টেডিয়াম ও পশ্চিমবাজার এলাকা থেকে কিছু নেতা-কর্মী জড়ো হয়ে শহরে পৃথক মিছিল বের করেন। পুলিশ এসব মিছিলেও বাধা দেয়। তাহিরপুর উপজেলা সদরেও পুলিশের বাধায় মিছিল করতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা।ভৈরব: ভৈরবে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বঙ্গবন্ধু সরণির আইস কোম্পানি এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হন।প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন: [মৌলভীবাজার প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, সুনামগঞ্জ প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক, ভৈরব]