বিভিন্ন স্থানে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি জন্মই হোক পরিকল্পিত—এ স্লোগান সামনে রেখে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: চুয়াডাঙ্গা: সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক ভোলানাথ দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সোলায়মান হক জোয়ার্দার।ফরিদপুর: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। পঞ্চগড় : সকালে মা ও শিশুকল্যাণ কেন্দ্র থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান সভাপতিত্ব করেন। ঝালকাঠি: জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকালে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের জেলা কার্যালয়ের উপপরিচালক বজলুর রহমান সভাপতিত্ব করেন। নীলফামারী: সকালে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক জিল্লুর রহমান, আফরোজা বেগম প্রমুখ।