বিভিন্ন স্থানে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীরা গতকাল বুধবার বিভিন্ন স্থানে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন। কুষ্টিয়া-১ আসনে মনোনয়নপত্র কিনেছেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: পঞ্চগড়ের দুটি আসনে তিনটি দল থেকে ২৩ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের ১২ জন, জাতীয় পার্টির দুজন এবং জাসদের একজন এবং পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের ছয়জন, জাতীয় পার্টি ও জাসদ থেকে একজন করে মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন।
আদমদীঘি (বগুড়া): নওগাঁয় মনোনয়নপত্র উত্তোলন করেছেন ছয়জন। জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, জেলার ছয়টি আসনের বিপরীতে গতকাল পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে সাধন চন্দ্র মজুমদার, শহিদুজ্জামান সরকার, আতাউর রহমান সরকার, মো. আবদুল মালেক, রফিকুল ইসলাম ও আবদুল বারী।
রাজবাড়ী: রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলীসহ মোট চারজন।
নরসিংদী: জেলার পাঁচটি আসনের মধ্যে দুটি আসন থেকে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকেলে রাজিউদ্দিন আহমেদ দুজন প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন আলতামাস কবির, আনোয়ারুল আশরাফ খান ও কামরুল আশরাফ খান।
নিকলী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ মো. আফজাল হোসেন।
সাতক্ষীরা: সাতক্ষীরায় মনোনয়নপত্র কিনেছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শফিউল আযম।