বিভিন্ন স্থানে মনোনয়নপত্র দাখিল
দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার। ১৮-দলীয় জোটের অবরোধের কারণে মনোনয়নপত্র জমাদানে প্রার্থীদের বেশ বেগ পেতে হয়। এরই মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দলের প্রার্থীরা নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা)-এ আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস ও জাতীয় পার্টির সুনীল শুভ রায়। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা)-এ আওয়ামী লীগের মিজানুর রহমান মিজান, জাতীয় পার্টির আবদুল গফফার বিশ্বাস এবং জেপির রাশিদা করিম। খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী)-এ আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুজ্জামান খান ও মো. আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও স্বতন্ত্র শাহিদা বেগম। খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা)-এ আওয়ামী লীগের এস এম মোস্তফা রশিদী, জাতীয় পার্টির মল্লিক হাদিউজ্জামান ও স্বতন্ত্র রূপসা উপজেলা চেয়ারম্যান শেখ আলী আকবর। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)-এ আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় পার্টির এম জোহর আলী মোড়ল, ওয়ার্কার্স পার্টির কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)-এ আওয়ামী লীগের শেখ মো. নূরুল হক, জাতীয় পার্টির মোস্তফা কামাল।
ঝিনাইদহ: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের আবদুল হাই, জাতীয় পার্টির মনিকা আলম, ওয়ার্কার্স পার্টির আসাদুজ্জামান, জাতীয় পার্টির (জেপি) গোলাম মোস্তফা ও স্বতন্ত্র শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার। ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু)-এ আওয়ামী লীগের শফিকুল ইসলাম, জাতীয় পার্টির এম হারুন-অর-রশিদ, বিএনএফের মোমিনুল ইসলাম ও স্বতন্ত্র তাহাজিদ আলম সিদ্দিকী। ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর)-এ আওয়ামী লীগের নবী নেওয়াজ ও সাজ্জাতুজ জুমঞ্চা চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল আজম খান, জাতীয় পার্টির ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন ও বিদ্রোহী আবদুর রহমান। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক)-এ আওয়ামী লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনার, আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মান্নান, ওয়ার্কার্স পার্টির মোস্তফা আলমগীর ও জাতীয় পার্টি এ এস এম আমিরুল ইসলাম।
ভোলা: ভোলা-১ (সদর)-এ আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও জাতীয় পার্টির আজিম গোলদার। ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান)-এ আওয়ামী লীগের আলী আজম ও জাতীয় পার্টির (জেপি) সালাউদ্দিন। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)-এ আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন ও জাতীয় পার্টির এ কে এম নজরুল ইসলাম মিয়া। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা)-এ আওয়ামী লীগের আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব ও জাতীয় পার্টির এম এ মান্নান হাওলাদার।
কুষ্টিয়া: কুষ্টিয়া-১-এ আওয়ামী লীগের আফাজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির কোরবান আলী, জাসদের রেজাউল হক, স্বতন্ত্র রেজাউল হক চৌধুরী ও নুরুজ্জামান হাবলু মোল্লা। কুষ্টিয়া-২ -এ জাসদের হাসানুল হক ইনু, জাতীয় পার্টির আহসান হাবিব ও জাতীয় পার্টির (জেপি) আবদুল কুদ্দুস। কুষ্টিয়া-৩ (সদর)-এ আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ ও আমিনুল হক, জাতীয় পার্টির কে এম জাহিদ হোসেন, ওয়ার্কার্স পার্টির নুর আহমেঞ্চদ ও ন্যাপের ইলিয়াস আহমেদ, জাতীয় পার্টি (জেপি) জাহাঙ্গীর হোসেন, বিএনএফের রকিব-উর রহমান খান চৌধুরী ও স্বতন্ত্র আজগর আলী। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী)-এ আওয়ামী লীগের আবদুর রউফ, ন্যাপের আবদুল বারী, স্বতন্ত্র খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দীন খান, সুলতানা তরুণ ও রোকনুজ্জামান।
সাতক্ষীরা: সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের শেখ নূরুল ইসলাম, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, স্বতন্ত্র সরদার মুজিব, ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ ও জাসদ (ইনু) আবুল কালাম আজাদ। সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ, জাতীয় পার্টির আবদুল জব্বার, জাতীয় পার্টির (জেপি) মহসিন হোসেন, ন্যাপের কাজী সাঈদুর রহমান ও স্বতন্ত্র সাইফুল করিম। সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের আ ফ ম রুহুল হক, জাতীয় পার্টির স ম সালাউদ্দিন ও বিএনএফের ইয়াকুব আলী। সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের জগলুল হায়দার, জাতীয় পার্টির আবদুস সাত্তার মোড়ল ও জাসদের আশেক-ই-এলাহী।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ-১ আওয়ামী লীগের লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান ও জাতীয় পার্টির দিপা মজুমদার। গোপালগঞ্জ-২ আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, জাতীয় পার্টির কাজী শাহিন ও স্বতন্ত্র বি এম লিয়াকত আলী। গোপালগঞ্জ-৩ আওয়ামী লীগের শেখ হাসিনা ও জাতীয় পার্টির এ জেড অপু শেখ।
বাগেরহাট: বাগেরহাট-১ আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন, জাতীয় পার্টির স ম গোলাম সরোয়ার ও বাংলাদেশ মুসলীম লীগের আবদুস সবুর শেখ। বাগেরহাট-২ আওয়ামী লীগের মীর শওকাত আলী, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার ও বিএনএফের আনোয়ার হোসেন। বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক, স্বতন্ত্র হাবিবুন নাহার ও জাতীয় পার্টির তালুকদার আক্তার ফারুক। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আওয়ামী লীগের সাংসদ মোজাম্মেল হোসেন, জাতীয় পার্টির সোমনাথ দে, বিএনএফের সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র আবদুর রহিম খান, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এস এম মনিরুল হক, মো. সামছুল আলম ও আসমা আইরিন।