বিভিন্ন স্থানে মুক্ত দিবস পালিত
নীলফামারী ও সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও কামারখন্দে গতকাল বৃহস্পতিবার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে এসব এলাকা পাকিস্তানি হানাদারমুক্ত হয়। স্থানীয় বিভিন্ন সংগঠন আলোচনা সভা, সমাবেশসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: সকালে জেলা শহরের স্বাধীনতা সঞ্চৃতি অম্লান চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র দেওয়ান কামাল আহমেঞ্চদ। মুক্তিযোদ্ধা জিএম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন, রামেন্দ্র বর্ধন, শাহিদ মাহমুদ, অক্ষয় কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন। এ ছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট ও টিআইবির সচেতন নাগরিক কমিটি দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।সিরাজগঞ্জ: ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তাড়াশ, উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলাকে মুক্ত ঘোষণা করে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন এদিন আলোচনা সভা, সমাবেশ ও শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।লালপুর (নাটোর): গতকাল ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার লালপুর মুক্ত দিবস উদ্যাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পরাজিত হানাদার বাহিনী লালপুর থেকে বিতাড়িত হয়। দিবসটি পালন উপলক্ষে লালপুর পাবলিক লাইব্রেরি চত্বরে মুক্তিযুদ্ধের গল্প বলা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।প্রথম আলো লালপুর বন্ধুসভার সভাপতি জালালউদ্দিনের সভাপতিত্বে লালপুরের মুক্তিযুদ্ধের গল্প বলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর, আকিয়াব হোসেন, আবদুস সামাদ ও আলতাফ হোসেন।