বিভিন্ন স্থানে শিশুসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর, যশোর, নরসিংদীর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নেত্রকোনার পূর্বধলায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:ফরিদপুর: অটোরিকশার চাপায় শহরের হাবেলি গোপালপুর এলাকার মুদি ব্যবসায়ী পল্টু সর্দার (৭৫) নিহত হয়েছেন। হাবেলি গোপালপুর এলাকার পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।যশোর: ইটবোঝাই ট্রলির ধাক্কায় বেনাপোল বন্দর এলাকার ছোট আঁচড়া গ্রামের ইব্রাহীম হোসেন (২৫) মারা গেছেন। সকালে বেনাপোল-ছোট আঁচড়া সড়কের বেনাপোল বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ভৈরব (নরসিংদী): বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার চৈতাব নামক স্থানে বাসের চাপায় ফেনী সদর উপজেলার মিন্টু মিয়া (৫০), ঢাকা জেলা হকার সমিতির সহসভাপতি আমিনুর রহমান (৩৫) ও অটোরিকশার চালক (২৫) নিহত হয়েছেন।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): বিকেলে সরাইল-নাছিরনগর সড়কের উপজেলার ধানকুড়া নামক স্থানে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে যাত্রী আবদুর রহমান (৪৫) মারা যান। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্দা গ্রামের বাসিন্দা।পূর্বধলা (নেত্রকোনা): সকালে পূর্বধলা-কাপাসিয়া রাস্তায় ট্রাক্টরের চাপায় পূর্বধলা উপজেলার টিকুরিয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (৬) মারা গেছে।