বিভিন্ন স্থানে সংঘর্ষে ২৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। একই দিনে বরিশালের গৌরনদীতে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন ও গত রোববার বরিশালের মুলাদীতে সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন।কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের আওয়ামী লীগের কর্মী শহিদুল ইসলাম গতকাল সকালে আওয়ামী লীগের আরেক কর্মী জলিল সরদারের পকেটে হাত দিলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় জলিল সরদারের বাবা আনছার উদ্দিন সরদার শহীদুল ইসলামের হাতে আহত হন। এতে ক্ষিপ্ত হয়ে জলিল সরদারের পক্ষের লোকজন শহীদুলকে মারধর করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন জলিল সরদার (৩০), রাসেল (২৮), রিয়াজ (৩০) ও মো. আল-আমিন (৩০)। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে কুতুবপুর গ্রামের মিরাজ খানের সঙ্গে মনির হোসেনের বিরোধ চলছিল। গতকাল সকালে মনির ও মিরাজের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয়ের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হয়।