বিভিন্ন স্থানে সিপিবির শপথ সমাবেশ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটি এ বছর থানায় থানায় ও পাড়া-মহল্লায় শপথ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।সে অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা স্কুলের সামনে, আশুলিয়ার ভাদাইলে এবং ডেমরায় আলাদা আলাদা শপথ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশগুলোয় সিপিবির কেন্দ্রীয় নেতা আশরাফ হোসেন, আবদুল কাদের, সেগুনবাগিচা শাখার সম্পাদক সেকেন্দার হায়াৎ, লুৎফর রহমান, সাজেদা বেগম প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, বাহাত্তরের সংবিধানের মূলভিত্তি পুনঃপ্রতিষ্ঠা না করলে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তাঁরা অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকার টালবাহানা করছে। সরকার আদৌ যুদ্ধাপরাধীদের বিচার করবে না। এ ব্যাপারে সরকার আসলে দেশপ্রেমিক জনগণের ‘আইওয়াশ’ করছে। বিজ্ঞপ্তি।