বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার আটঘরিয়া, চাঁদপুর, টাঙ্গাইলের ঘাটাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুর এলাকায় গত বুধবার ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতেরা হলেন—শহরের রাধানগর এলাকার মো. রেজাউল ইসলাম (৩০) ও মো. আলতাফ হোসেন (৩৬)। ফরিদগঞ্জ্র(চাঁদপুর): ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের ভাটিয়ালপুর এলাকায় গতকাল একটি বাস উল্টে যাত্রী আ. মান্নান (৬৫) নিহত হন। ঘাটাইল (টাঙ্গাইল): উপজেলার দেউলাবাড়ি এলাকায় বাসের চাপায় বুধবার আবু বকর (১০) নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার ফরদাবাদ গ্রামের কবরস্থানসংলগ্ন এলাকায় বুধবার অটোরিকশার চাপায় আল হাদি (৯) নিহত হয়েছে।