বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গত শনিবার ও গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া শহরের উপকণ্ঠ ঠেঙ্গামারা নামক স্থানে একটি গরুবোঝাই ট্রাক উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর (বগুড়া): গতকাল বেলা ১২টায় উপজেলার ধুনট রোড এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আনুমানিক ৭০ বছরের এক বৃদ্ধ আহত হন এবং পরে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।