বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া, রাঙামাটির কাউখালী, বাগেরহাটের মংলা ও গাজীপুরের শ্রীপুরে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী বটতলা এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রাকটি সড়কের পাশে বেঞ্চে বসে থাকা হাফিজুল ইসলাম (৬০) ও ফজলুল বিশ্বাসকে (৪১) ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করার পর হাফিজুল ইসলাম মারা যান। হাফিজুল কুষ্টিয়ার হরিশংকরপুরের মাহাতাব উদ্দিনের ছেলে।কাউখালী (রাঙামাটি): কাউখালীর বেতবুনিয়া পাইন বাগান এলাকায় গতকাল একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ছৈয়দুল আলম মিস্ত্রি (৪০) নিহত হন। তাঁর বাড়ি বেতবুনিয়া ডাকবাংলোর বস্তিপাড়ায়।মংলা (বাগেরহাট): গতকাল সকালে মংলার দিগরাজ এলাকার আপার বাড়ী এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের চাপায় বদাই (৩৫) নামের এক পথচারী নিহত হন। শ্রীপুর (গাজীপুর): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় গতকাল যাত্রীবাহী বাসের চাপায় মমতাজ বেগম (৩৫) নামের এক নারী নিহত হন।