বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে গতকাল মঙ্গলবার দুপুরে বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। এর আগে গত সোমবার কক্সবাজার ও রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া টেকেরহাটগামী একটি বাস গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ও যানবাহন দুটি রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক কালু খাঁ (২৫) নিহত ও অপর ২০ যাত্রী আহত হয়। কালু খাঁ ওই উপজেলার মালেঙ্গা গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে। রামু (কক্সবাজার): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় এসএম সেতুর পাশে সোমবার বেলা আড়াইটার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কক্স স্পেশাল বাসের চালক চকরিয়া উপজেলার খুটাখালীর বদিউর রহমান (৩৫) ও বাসযাত্রী মহেশখালী উপজেলার মাতার বাড়ির আকতার আহমদ (৫৫) নিহত ও অন্তত ৪০ জন আহত হয়। গোয়ালন্দ (রাজবাড়ী): সোমবার দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে।