বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা ও বগুড়ার দুপচাঁচিয়ায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় কলেজের দুই শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। কুষ্টিয়া ও ফেনীতে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মাগুরা: মাগুরা-যশোর সড়কের কাটাখালী বাজার এলাকায় গত বুধবার যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ট্রাক থেকে দুই গরু ব্যবসায়ী সড়কে ছিটকে পড়ে নিহত হন ফরিদুপুরের কৃষ্ণনগর গ্রামের মো. নুরু মিয়া (৪০) ও হাশেম বিশ্বাস (৩৬)। দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর বাবলাতলা এলাকায় বুধবার একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের চালক ডিমশহর গ্রামের দুখু মিয়া (২২) ও কাহালু উপজেলার গুলিয়ারপাড়া গ্রামের স্মৃতি বেগম (২০) নিহত হয়। তারা দুপচাঁচিয়ার জাহানারা কামরুজ্জামান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজারসংলগ্ন বারাখাদা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে গতকাল বৃহস্পতিবার একটি ট্রলির চাপায় পলি খাতুন (২৩) নামে এক তরুণী নিহত হয়েছেন। ফেনী: সদর উপজেলার লেমুয়া-ভাঙ্গাতাকিয়া এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই বাসের যাত্রী ও সদর উপজেলার ফাজিলপুর গ্রামের জহির উদ্দিন (৩০) নিহত হন।