বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধীসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের লালপুর ও ময়মনসিংহের নান্দাইলে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধীসহ চারজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে গতকাল শনিবার সকালে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের চাপায় শরিফুল ইসলাম (২৫) নামের এক নসিমনের চালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামে। দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। লালপুর (নাটোর): শনিবার সকাল সাড়ে নয়টার দিকে লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ি তিনখুঁটি নামক স্থানে সিলেট থেকে বাঘায় ফেরার পথে বাঘা হাসপাতালের পিকনিকের একটি বাস দুজন বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে বেরিলাবাড়ি গ্রামের শহিদুল ইসলাম (৪০) ও শরিফুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই মারা যান। নান্দাইল (ময়মনসিংহ): গতকাল দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার পাছপাড়া নতুন মসজিদের কাছে বাসচাপায় লোকমান হোসেন (২২) নামে এক প্রতিবন্ধী ঘটনাস্থলেই নিহত হন। লোকমান পাছপাড়া গ্রামের এলাহি বক্সের ছেলে।