বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুসংযোগ সড়কে বাস খাদে পড়ে মা-মেয়েসহ তিনজন ও পাবনা সদর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত রোববার বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পার্বতীপুর (দিনাজপুর): ফুলবাড়ী-দিনাজপুর সড়কের আমবাড়ী বাজারের কাছে উপজেলার কুড়িয়াইলে গতকাল এক সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলা শহরের পশ্চিম গৌরীপাড়ার আলিম (৩৫), পার্বতীপুর উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের আঞ্জুলুশ কেরকাটা (৪২) ও দিনাজপুর শহরের রামনগর মহল্লার সোহাগ (২৫) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান অজ্ঞাত এক যুবক (২০)। আহত ব্যক্তিদের মধ্যে আবদুর রশিদ (৬০), আজাদ (২০), সোহাগ (২০), দিলু (২৫), সোবহান (৬০), কবিরুল (৪০) ও গোলাম রব্বানীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসের যাত্রী উদয় চন্দ্র প্রামাণিক (৫৫) জানান, হিলি থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী এসএস এন্টারপ্রাইজের বাসটি সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি গাছে ধাক্কা খায়। এতে বাসের ছাদের যাত্রীরা নিচে পড়ে যান। ৪১ আসনের বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন বলে জানান তিনি।সিরাজগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটগামী বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি বাস গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ সড়কের নলকা ২ নম্বর সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত ও ১০ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাটের আদিতমারির মফিজ উদ্দিন (৬০), জামালপুরের ইসলামপুরের মমতা বেগম (৩০) ও তাঁর মেয়ে নওশীন (৪)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। পাবনা: পাবনা সদর উপজেলার পাবনা-সুজানগর সড়কের খয়েরসুতি এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. আবুল কালাম (২৮)। তাঁর বাড়ি সদর উপজেলার দোগাছী ইউনিয়নের নলদহ গ্রামে। গতকাল সকাল ১০টার দিকে বাসটি পাবনা শহর থেকে সুজানগর যাচ্ছিল। একটি ট্রাককে সাইড দিতে গেলে খয়েরসুতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।