বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা, জয়পুরহাটের পাঁচবিবি ও বগুড়ার শিবগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরঝিনাইদহ: শৈলকুপার হাটফাজিলপুর সড়কের গোবিন্দপুরে গতকাল সোমবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হচ্ছেন উপজেলার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম (২৩), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে আকাশ (১০) ও মতিয়ার রহমান (৪০)। পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবি-শালপাড়া সড়কের শালপাড়া এলাকায় গতকাল সোমবার একটি ট্রাক ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ভ্যানচালক পশ্চিম কড়িয়া গ্রামের মো. লোকমান হোসেন (৪৮) ও যাত্রী আলাল হোসেন (২৫) নিহত হয়েছেন। শিবগঞ্জ (বগুড়া): রংপুর-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় গত রোববার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের (ব্যক্তিগত গাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গাড়িচালক নয়ন ইসলাম (২৬) ও যাত্রী নাজমুল হক (২৪) নিহত হয়েছেন।