বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের অধীন ১০ আরই ব্যাটালিয়ন গত ৭ নভেম্বর থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও, জানজিরা, পাইনা, আবদুল্লাহপুর, রসুন, সিরাজদিখান, আরমালিয়া, খিলপাড়া, শ্রীনগর এলাকায় বহিরাঙ্গন অনুশীলনে ব্ল্যাঙ্ক অ্যামোনিশন ফায়ার করার পরিকল্পনা গ্রহণ করেছে।এসব এলাকায় প্রশিক্ষণকালীন বিস্ফোরক দ্রব্যাদি ফায়ারের সময় জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য সেনাসদরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আইএসপিআর।