বিমসটেকের নতুন মহাসচিব শহীদুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শহীদুল ইসলাম
মো. শহীদুল ইসলাম

বঙ্গোপসাগরীয় আঞ্চলিক জোট বিমসটেকের নতুন মহাসচিব হতে যাচ্ছেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম। ঢাকায় অবস্থিত সাত দেশীয় সহযোগিতা সংস্থার সচিবালয়ের শীর্ষ পদে তিনি হবেন প্রথম বাংলাদেশি।

আজ বৃহস্পতিবার কাঠমান্ডুতে বিমসটেকের পররাষ্ট্রসচিবদের বৈঠকে জোটের সচিবালয়ে নতুন মহাসচিবের প্রস্তাবে সব সদস্য দেশ সম্মতি দিয়েছে। কাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা রয়েছে।

কাঠমান্ডু থেকে সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রথম আলোকে এই তথ্য জানান।

বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরীয় উদ্যোগ (বিমসটেক) গঠনের ১৭ বছর পর ২০১৪ সালের সেপ্টেম্বরে জোটের প্রথম সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শ্রীলঙ্কার কূটনীতিক সুমিত নাকানদালা জোটের প্রথম মহাসচিব হিসেবে ২০১৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। এ মাসে তাঁর মেয়াদ শেষ হয়েছে।