বিমা সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ৬১ জন সাংবাদিককে হেলথ কার্ড ও এক লাখ টাকার বিমা সুবিধা প্রদানের মধ্য দিয়ে সুইডিশ বিমা কোম্পানি ‘মিল্কভিক’ দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে সভাপতি চিত্ত ঘোষের হাতে এক বছর মেয়াদি হেলথ কার্ড তুলে দেন মিল্কভিকের দিনাজপুরের পরিবেশক বজলার রহমান। এরপর ধারাবাহিকভাবে দিনাজপুরে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের ৬১ জন সাংবাদিকের হাতে হেলথ কার্ড তুলে দেওয়া হয়। এর আগে মিল্কভিক কোম্পানির উদ্যোগে ওই সাংবাদিকদের প্রত্যেকের নামে ৩০০ টাকার প্রিমিয়াম জমা দিয়ে এক লাখ টাকা মূল্যের ফ্রি দুর্ঘটনা বিমাসুবিধা দেওয়া হয়।