বিমাকর্মীর বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার হেলেঞ্চাকুড়ি গ্রামে এক বিমাকর্মীর বাড়িতে চুরি হয়েছে। গত রোববার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিমাকর্মী মোদাশের হোসেন কাহারোল থানায় অভিযোগ দিয়েছেন।

মোদাশের হোসেন জানান, রোববার সকালে তিনি কর্মস্থলে যান। এরপর তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যান। এ সুযোগে চোরেরা তাঁর বাড়িতে ঢুকে ঘরের দরজা ও আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণালঙ্কার এবং তিন ভরি রুপার অলঙ্কার ও জমির দলিলপত্র নিয়ে যায়।