বিমান অফিসার্স অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব

বিমান অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে নূরুল ইসলাম হাওলাদার ও মহাসচিব পদে মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন ।
সংগঠনটির নির্বাচন ১৯ মে প্রধান কার্যালয়সহ বিমানের সব স্থাপনায় একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
নতুন কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. আবু তাহের, সহসভাপতি খন্দকার শহীদুল হক ও মো. আবদুল মতিন, সহকারী মহাসচিব এ কে এম ফজলুল হক ও অরুণ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, অর্থ সম্পাদক মো. আবু তাহের, সাংস্কৃতিক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ সালাউদ্দিন, সাহিত্য সম্পাদক মো. ফারুক আলম, কল্যাণ সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক তালুকদার মিজানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মো. তারেক মাহমুদ, নির্বাহী সদস্য পারভিন হোসেন, মাহবুব-আল-হাছান, মো. মহিদুল ইসলাম।
বিমান অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে হাওলাদার-জাকির ও রাশেদ-রেজা কামাল দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে হাওলাদার-জাকির পরিষদ মোট ১১টি পদে বিজয়ী হয়। রাশেদ-রেজা কামাল পরিষদ ছয়টি পদে জয়লাভ করে। বিজ্ঞপ্তি।