বিমান কার্যালয়ে ককটেল নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস চট্টগ্রাম কার্যালয়ে ককটেল ছুড়ে মেরেছে দুবৃর্ত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, বিমান অফিসে ককটেল ছুড়ে মারলে কাচে সামান্য দাগ লাগে। তবে কাচগুলো বেশ পুরু হওয়ায় ভাঙেনি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।