বিমান ছিটকে রানওয়ের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান গত বৃহস্পতিবার বিকেলে রানওয়ে থেকে ৩০ ফুট দূরে ছিটকে গিয়ে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পায়। এ ঘটনায় বিমানের ৭৪ জন যাত্রীর সবাই অক্ষতই ছিলেন। পরে বিমানটি রানওয়েতে এনে পরীক্ষা-নিরীক্ষার পর ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে যায়। বিমানের যাত্রীদের একজন ইসলাম খান বলেন, ‘অল্পের জন্য আমরা সবাই প্রাণে রক্ষা পেয়েছি।’ ইউএস-বাংলার সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক রাকিব মুস্তাকিম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ফ্লাইটটি নির্ধারিত সময়ে এসে আবার চলে গেছে।’