বিমান পরিবহন বিধিবিধান মেনে চলার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষামূলক ড্রোন (রিমোট কন্ট্রোলচালিত হালকা বিমান) উড্ডয়নকারীদের বেসামরিক বিমান পরিবহন বিধিবিধান মেনে চলার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। তারা বলেছে, সক্ষমতা নিরীক্ষণের জন্য অনুমতি না নিয়ে ড্রোন ওড়ানো হচ্ছে, যা নিরাপত্তার জন্য হুমকি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।