প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের নতুন ও বৃহৎ ওয়েবসাইট www.biman-airlines.com বাংলাদেশের যাত্রীদের অনলাইনে টিকিট ক্রয়ের ব্যবস্থা করেছে। এ জন্য বিমান তাদের ওয়েবসাইটের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের শক্ত নিরাপত্তা ব্যবস্থার নেক্সাস ইন্টারনেট পেমেন্ট গেটওয়েকে বেছে নিয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কেভিন জন স্টিল ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।