বিমান সভাপতি, শ্যামল সম্পাদক
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনা জেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে বিমান বিহারী রায় সভাপতি ও শ্যামল দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার নগরের হাদিস পার্কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান মিজান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমল সেন ও সুজিত সাহা, কেন্দ্রীয় নেতা বিজয় কুমার ঘোষ, তাপস পাল, নির্মল চ্যাটার্জি, নির্মল রোজারিও, প্রান্তোষ আচার্য্য শিবু ও মাধুরী চক্রবর্তী মিলি। সম্মেলনে সভাপতিত্ব করেন পরিষদের মহানগর সভাপতি বীরেন্দ্রনাথ শিকদার। স্বাগত বক্তব্য দেন রতন মিত্র ও গোপাল চন্দ্র সাহা।