প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান ‘অযোগ্য’ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে আগামী সোমবার বিকেলে বলাকা ভবনের সামনে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন বিমানকর্মীরা।এর আগে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’ গঠন করে কর্মীরা এই এক দফা দাবি মেনে নিতে সরকারকে ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। দাবি মেনে না নেওয়ায় বিমান বাঁচাও ঐক্য পরিষদ নতুন কর্মসূচি ঘোষণা করে।ঐক্য পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের সবগুলো সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদের সভায় সোমবারের কর্মসূচি গ্রহণ করা হয়। ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।