বিমানবন্দর চত্বরে নতুন পদচারী-সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে গতকাল চাল​ু করা হয়েছে নতুন পদচারী–সেতু l ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে গতকাল চাল​ু করা হয়েছে নতুন পদচারী–সেতু l ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে চলন্ত সিঁড়ি-সংবলিত নতুন পদচারী-সেতু চালু করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গতকাল বুধবার সেতুটি উদ্বোধন করেন। রাজধানীতে চলন্ত সিঁড়ির দ্বিতীয় পদচারী-সেতু এটি। বনানীতে একই ধরনের আরেকটি সেতু রয়েছে।

উদ্বোধন-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মেয়র আনিসুল হক বলেন, আগামী তিন বছরের মধ্যে তিনি এক নতুন ঢাকা উপহার দিতে চান। এ পদচারী-সেতু সেই উদ্যোগের একটি ক্ষুদ্র অংশ। মেয়র বলেন, আগামী এক মাসের মধ্যে বিমানবন্দর সড়কের খিলক্ষেত এবং তিন মাসের মধ্যে র‍্যাডিসন হোটেলের সামনে একই ধরনের সেতু চালু করা হবে।

এ বছরের মধ্যেই উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা সব কটি পদচারী-সেতুর সবুজায়ন করা হবে বলে জানান মেয়র।

আধুনিক সুবিধা-সংবলিত পদচারী-সেতুটি নির্মাণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক লিমিটেড।