বিমানবন্দর থেকে ডিইপিজেড পর্যন্ত উড়ালসড়ক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর ও বাইপাইল হয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) পর্যন্ত ৪২ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক নির্মাণ করা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার ঢাকার আশুলিয়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের সংস্কারকাজ পরিদর্শনে এসে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আশুলিয়ার শিল্পাঞ্চলের যানজট নিরসনে উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ৪২ কিলোমিটার দীর্ঘ সেতুর মূল অংশের দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার। আর ২২ কিলোমিটার হবে সেতুর শাখা-প্রশাখা।
ওবায়দুল কাদের বলেন, এই উড়ালসড়ক নির্মাণে পরামর্শক নিয়োগের জন্য স্ম্যাক নামে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে আগামীকাল (আজ বুধবার) সেতু ভবনে চুক্তি সই হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী বছর এই সেতুর নির্মাণ-প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশা করেন।
সাভারের নবীনগর থেকে আমিনবাজার পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে তিনি কঠোর অবস্থানে রয়েছেন।