প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার রাতে মুদ্রা পাচারের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন অগ্রণী ব্যাংকের বিমানবন্দর শাখার কর্মকর্তা শরীফুল আলম ও পরিচ্ছন্নতা কর্মী মো. তোফাজ্জল।বিমানবন্দরে দায়িত্ব পালনরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার সেলিম খান সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত পৌনে নয়টার দিকে বিমানবন্দরের কনকোর্স হল এলাকায় অভিযান চালায় আর্মড পুলিশ। সেখান থেকে প্রথমে পরিচ্ছন্নতা কর্মী তোফাজ্জলকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পরে ব্যাংক কর্মকর্তা শরীফুল আলমকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।