বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি হেরোইন উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ফটকের ভেতর একটি কাপড়ের ব্যাগভর্তি সাড়ে তিন কেজি হেরোইন উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের বহির্গমন তিন নম্বর ফটকের ভেতরে দুটি কালো রঙের ব্যাগ মেঝেতে পড়ে থাকতে দেখে কর্মরত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সন্দেহ হয়। দীর্ঘ সময়েও এর কোনো দাবিদার আসেনি। পরে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা শুল্ক কর্তৃপক্ষের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি হেরোইন, চার কেজি ডাল ও দুই কেজি মসুরের ডাল উদ্ধার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোহাম্মদ শহীদুল মান্নাফ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।