বিমানবন্দর নির্মাণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা নদীর দক্ষিণ প্রান্তে বিমানবন্দর নির্মাণের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন কমিটি। সংগঠনটির দাবি, এটি হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে পরিণত হবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। কমিটির সভাপতি খোকা শিকদার সংবাদ সম্মেলনে বলেন, জনগণের জমি, বসতবাড়ির ক্ষতি না করেই পদ্মার দক্ষিণে চরাঞ্চলে বিমানবন্দর নির্মাণ করা যায়।