বিমানবন্দর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে তাবলিগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তাদের এক পক্ষ সড়কের একপাশে অবস্থান নিয়েছে। এতে উত্তরাগামী সড়কে ধীরগতিতে যান চলাচল করছে। এ কারণে মহাখালী থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

টঙ্গীর আব্দুল্লাহপুরেও অবস্থান নিয়েছে আরেক পক্ষ। পুলিশের দাবি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।


উত্তরা জোনের ট্রাফিকের সহকারী কমিশনার জুলফিকার জুয়েল প্রথম আলোকে বলেন, ফজরের নামাজের পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জানা গেছে, একপক্ষ টঙ্গীর দিকে যেতে চাইছে।