বিমানবন্দর সড়কে ছড়িয়ে পড়ল জ্বালানি তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল নিয়ে উল্টে যায় ট্যাংকারটি। বিমানবন্দর চত্বর, ঢাকা, ৫ মার্চ। ছবি: প্রথম আলো
প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল নিয়ে উল্টে যায় ট্যাংকারটি। বিমানবন্দর চত্বর, ঢাকা, ৫ মার্চ। ছবি: প্রথম আলো

প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল ছিল ট্যাংকারটিতে। খিলক্ষেত হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল এটি। কিন্তু বিমানবন্দর চত্বর থেকে ইউটার্ন নেওয়ার সময় উল্টে যায় ট্যাংকারটি। মেঘনা পেট্রোলিয়ামের এই ট্যাংকারে থাকা সব জ্বালানি তেলই রাস্তায় গড়িয়ে পড়ে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর চত্বর, ঢাকা, ৫ মার্চ। ছবি: প্রথম আলো
চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর চত্বর, ঢাকা, ৫ মার্চ। ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর চত্বরের কিছু দূরে গতিরোধকের সামনে আসার পর ট্রাকের বাঁ দিকের চাকা খুলে যায়। এ সময় ট্যাংকারের চালক এটিকে সড়ক বিভাজনের ওপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ট্রাকের ডান দিকে চাকার স্প্রিং খুলে গিয়ে ট্যাংকারটি কাত হয়ে পড়ে যায়। এর সঙ্গে সঙ্গে ট্রাক থেকে তেল গড়িয়ে পড়ে ব্যস্ত এই সড়কে। এ সময় বিমানবন্দর চত্বর এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক আহত হন।

ট্যাংকার থেকে গড়িয়ে পড়া তেল সংগ্রহের চেষ্টা করছে লোকজন। বিমানবন্দর চত্বর, ঢাকা, ৫ মার্চ। ছবি: প্রথম আলো
ট্যাংকার থেকে গড়িয়ে পড়া তেল সংগ্রহের চেষ্টা করছে লোকজন। বিমানবন্দর চত্বর, ঢাকা, ৫ মার্চ। ছবি: প্রথম আলো

বিমানবন্দর এলাকার ট্রাফিক পরিদর্শক আবদুল আলীম চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশের রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলা হয়।