বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

ঢাকার বিমানবন্দর সড়কে বনানী পুলিশ বক্সের কাছে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। সড়কে চলাচলরত যানবাহনের কাগজ পরীক্ষা করছে শিক্ষার্থীরা। চালকের ড্রাইভিং লাইসেন্স দেখছে তারা। ফলে এই সড়কের দুই পাশ দিয়ে যান চলাচল সীমিত হয়ে পড়েছে।

নিরাপদ সড়কের দাবিতে বনানীতে অবস্থিত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী দুপুর সাড়ে ১২টার দিকে এসে অবস্থান নেয়। সেখানে তারা নিরাপদ সড়কের দাবি বিভিন্ন স্লোগান দিতে থাকে।