বিমানবন্দরে অফিস করলেন বিমানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অফিস করেছেন। দাপ্তরিক কার্যক্রম ছাড়াও মন্ত্রী গতকাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেন।
বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ, এর ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশ থেকে কার্গো পণ্য পরিবহনে যুক্তরাজ্যের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে তিনি ৩১ মার্চ পর্যন্ত দিনের একটি সময় বিমানবন্দরে অফিস করবেন।
রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, কার্গো কমপ্লেক্সের উন্নয়ন এবং নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর প্রেক্ষাপটে ৩১ মার্চের মধ্যে কার্গো পরিবহনে যুক্তরাজ্যের সামরিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তথ্য বিবরণী।