বিমানবন্দরে আগুন-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার সকালে আগুন আতঙ্ক ছড়ায়। তবে কর্মকর্তারা বলছেন, একটি বৈদ্যুতিক সুইচে শর্টসার্কিট থেকে ধোঁয়া বের হয়েছিল, তাৎক্ষণিকভাবেই তা নিভিয়ে ফেলা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে বিমানবন্দরের অভিবাসন পুলিশের (ইমিগ্রেশন পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তার একটি কক্ষ থেকে ধোঁয়া দেখা যায়। ওই কক্ষের একটি সুইচে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।