বিমানবন্দরে দুই কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার দুই কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২০টি বারে থাকা এই সোনা উদ্ধার করা হয়।
আটক ওই যাত্রীর নাম নজরুল ইসলাম। বিমানবন্দরে কর্মরত শুল্ক কর্মকর্তারা জানান, বেলা ১১টার দিকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ দুবাই থেকে কাতার হয়ে ঢাকায় অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজে অভিযান চালিয়ে শুল্ক কর্মকর্তারা নজরুলের শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ওই বারগুলো খুঁজে পান। এরপর তাঁকে কাস্টমস হলে নিয়ে আসা হয়। গত বছর বিমানবন্দরে ১০৫টি চালানে আসা ৪১৫ কেজি সোনা আটক করা হয়।