বিমানবন্দরে দুবার ফিরে আসে হজ ফ্লাইটটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেড়ে যাওয়ার পর সৌদি আরবের জেদ্দাগামী জিএমজি এয়ারলাইনসের হজযাত্রীবাহী একটি বিমান যাত্রা করার পর গতকাল বৃহস্পতিবার দুবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। পরে সন্ধ্যায় বিমানটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। জিএমজি এয়ারলাইনসের জেট৫-২০৯১ নম্বর বিমানটি গতকাল বেলা পৌনে দুইটার দিকে ২৬৩ জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আবার ফিরে আসে। এরপর সোয়া তিনটার দিকে বিমানটি আবার যাত্রা শুরু করে। কিন্তু পুরোপুরি উড্ডয়নের পর আকাশ থেকে বিমানটি আবার জরুরি অবতরণ করে। পরে ২৫০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিমানটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।