বিমানবন্দরে নিরাপত্তা কড়াকড়ির কথা জানালেন মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের বিমানবন্দরে ভিভিআইপি ও ভিআইপি লাউঞ্জ ব্যবহারের জন্য পত্র পাঠানো এবং দুজনের বেশি দর্শনার্থী না রাখার জন্য অনুরোধ করেছেন।

আজ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে মন্ত্রী এ কথা বলেন। মিশর, ফ্রান্স ও মালির সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে রাশেদ খান মেনন এ বিবৃতি দেন।
৩০০ বিধিতে মন্ত্রী বলেন, অনেক ভিআইপি যাত্রী বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা মানতে চান না। অথচ তারা বিদেশে মানেন। তারা সঙ্গে লোকদের নিয়ে বোর্ডিং ব্রিজ এলাকায় যেতে চাপ দেন। তবে যাত্রী ব্যতীত বোর্ডিং ব্রিজ এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না। তিনি বলেন, বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রী এবং কর্তব্যরত ব্যক্তি ছাড়া কেউ বিমানবন্দরে প্রবেশ করতে পারবে না।