বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার আশঙ্কায় গত বুধবার রাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রী, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে মূল ফটক দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র্যাব ও পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) মোস্তাক আহমেদ বলেন, বিমানবন্দরে নাশকতা চালানো হতে পারে, একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে এ তথ্য পাওয়ার পর পুলিশ বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। বুধবার রাত থেকেই বিমানবন্দরে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বিমানবন্দরের আশপাশের দোকান এবং পুরো এলাকায় তল্লাশি চালানো হয়েছে।