বিমানবন্দরে বাড়তি সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।সূত্র জানায়, যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ এবং দেশে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকায় এ ধরনের কোনো গোষ্ঠী নাশকতামূলক কিছু করতে পারে—এ রকম আশঙ্কা থেকে বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ জানান, গতকাল রাত থেকে বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নাশকতা বা বিমান ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতে পারে—এ ধরনের গোয়েন্দা তথ্য থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।গত রাতে যোগাযোগ করা হলে বিমানবন্দরের কর্তব্যরত একজন নিরাপত্তা কর্মকর্তা (ডিএসও) প্রথম আলোকে জানান, আরও আগে থেকেই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।