প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। সকাল ১০টা থেকে প্রায় ২৫ মিনিট বিদ্যুৎ ছিল না বিমানবন্দরে। তবে বিমান ওঠানামাসহ বিমানবন্দরের কাজে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম বলেন, ‘খুব স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ ছিল না। এ জন্য আমাদের বিমান ওঠানামায় কোনো সমস্যা হয়নি।’ উল্লেখ্য, এক মাস আগেও বিমানবন্দরে বিদ্যুৎবিভ্রাট হয়েছিল।