বিমানবন্দরে লাগেজ টানা পার্টির সাত সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণা ও যাত্রী হয়রানির অভিযোগে গতকাল রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।বিভিন্ন জনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর র্যাব-১-এর একটি দল গতকাল বিকেলে বিমানবন্দরে অভিযান চালায়। অভিযান পরিচালনাকারী দলের নেতা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল বিকেলে বিমানবন্দরের সংরক্ষিত এলাকা থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিজানুর রহমান (২৮), মুনসুর মিয়া (৩৮), রোকন উদ্দিন (৩০), কাজী নুরুদ্দিন ওয়াসিম (২৯), ওলিউল্লাহ (২৭), নুরুল ইসলাম (২৪) ও রুহুল আমিন (২৪)।