বিমানবন্দরে সাড়ে সাত কেজি সোনাসহ চারজন গ্রেপ্তার
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার সকালে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ৬০টি সোনার বারসহ তিনজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে আবুধাবি থেকে আসা বাংলাদেশ িবমানের একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণ করে। এর পরই বিমানবন্দরের ভেতরে অবস্থানকারী চার ব্যক্তি—নজরুল ইসলাম (৩৮), মো. কাঞ্চন (৩৯), মো. শাহজালাল (৪০), মো. সাগর (৩২) অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে যাওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে শুল্ক গোয়েন্দারা তাঁদের আটক করেন। তাঁরা তল্লাশি চালিয়ে নজরুল ও কাঞ্চনের কাছ থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেন। সোনার বারগুলো নজরুল ও কাঞ্চনের হাঁটুতে স্কচটেপ দিয়ে আটকানো ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, চার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। উদ্ধার হওয়া সোনার দাম তিন কোটি ৭০ লাখ টাকা।