বিমানবন্দরে সাত কোটি টাকার মোবাইল ফোনসেট আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা বিভিন্ন ব্র্যান্ডের এক হাজার ৬৬৭টি মোবাইল ফোনসেট আজ মঙ্গলবার আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের সহকারী পরিচালক কামরুল হাসানের নেতৃত্বে একটি দল এগুলো আটক করেছে। তিনি বলেন, গত দুই দিন আগে হংকং থেকে হংকং এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে শাহ শরিফ অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান কম্পিউটারের যন্ত্রাংশ ঘোষণা দিয়ে কিছু মাল নিয়ে আসে। সন্দেহ হওয়ায় শুল্ক বিভাগ বিমানবন্দরের কার্গো এলাকায় থাকা মালগুলো তল্লাশি করে দেখে, কম্পিউটার যন্ত্রাংশের নাম করে মোবাইল ফোনসেট আনা হয়েছে। আটক করা মোবাইল ফোনসেটগুলোর মূল্য প্রায় সাত কোটি টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।